ময়মনসিংহ , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মমতা নিজ আসন ভবানীপুরে পুরোদমে এগিয়ে নতুন বাজেটে বাড়ছে পে-স্কেলের বরাদ্দ: বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা কেনিয়ায় অতিবৃষ্টিতে ভয়াবহ ভূমিধস: প্রাণ হারালেন ১৮ জন গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন নেত্রকোনায় অনেক কষ্টের ফসল এখন কৃষকদের আর্তনাদ,ভিজা ধানে এখন জালা ধান পরিণত হচ্ছে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় জিরা সহ আটক ১ মাঝ সমুদ্রে আতঙ্ক: প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসে প্রাণ হারালেন ৩ যাত্রী ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪ পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘বিশ্বকাপ তোমার অপেক্ষায়’—ফিফা সভাপতির বাংলাদেশকে শুভকামনা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশ খেলবে—এমন আশা আজও স্বপ্নের রাজ্যেই ঘুরপাক খায়। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে লাল-সবুজের অংশগ্রহণ সীমাবদ্ধ থেকেছে কেবল বাছাইপর্বের লড়াইয়ে। তবু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মুখে যখন শোনা যায় বাংলাদেশের প্রতি শুভকামনা, তখন সেই স্বপ্নে

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নামে পর্তুগাল। ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ইনফান্তিনো। ঠিক সেখানেই এক প্রবাসী বাংলাদেশির ধারণ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়— “এগিয়ে চলো বাংলাদেশ। বিশ্বকাপে তোমার অপেক্ষায় আছি।”

বাংলাদেশি সমর্থকের করা একটি ভিডিওতে ফিফা সভাপতির এমন বার্তা শুনে প্রশ্ন জাগতেই পারে—যে দেশ এখনও বিশ্বকাপে মূল পর্বের স্বপ্নই দেখে, তাকে ঘিরে এমন প্রত্যাশা কেন? ইনফান্তিনো কি জানেন না বাংলাদেশ বিশ্বকাপে খেলে না?

আসলে এ শুভকামনার পেছনে আছে আরেক গল্প। মাঠে না দেখে থেকেও বিশ্বকাপ যে প্রাণ পেতে পারে, তা প্রমাণ করেছে বাংলাদেশ ২০২২ সালের আসরে। সেই সময় বাংলাদেশি সমর্থকদের আবেগ, উন্মাদনা ও হৃদয়ছোঁয়া উদযাপন নজর কেড়েছিল পুরো বিশ্বের। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর তো বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ জানাতে ভুলেনি আলবিসেলেস্তারা। এমনকি তাদের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও ঘুরে গেছেন ঢাকায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতা নিজ আসন ভবানীপুরে পুরোদমে এগিয়ে

‘বিশ্বকাপ তোমার অপেক্ষায়’—ফিফা সভাপতির বাংলাদেশকে শুভকামনা

আপডেট সময় ১০:১৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫