ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বেগম জিয়া সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছেন বললেন আসাদুজ্জামান রিপন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বেগম খালেদা জিয়া সারাজীবনই গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার লড়াই করেছেন। শনিবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া হাসপাতাল সংলগ্ন মার্কেট মাঠে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আসাদুজ্জামান রিপন বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষার সংগ্রামে খালেদা জিয়া সব সময় আপসহীন ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি আন্দোলনে খালেদা জিয়া ছিলেন সামনের সারির নেতৃত্বে।

তিনি বলেন, বলেন, ২০০৭ সালে গ্রেফতারের সময় খালেদা জিয়া সুস্থ অবস্থায় নিজে হেঁটে গিয়ে কারাবরণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি ক্রমেই অসুস্থ হয়ে পড়েন। বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান তিনি।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান বাইজিদের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শাহ্ আলম রনি মৃধা, লৌহজং উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোসারফ হোসেন নসু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ, শেখ জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান ব্যাপারী, ঢালী রাসেল, দেওয়ান জহির আমিন, এনামুল হক, কামাল খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

বেগম জিয়া সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছেন বললেন আসাদুজ্জামান রিপন

আপডেট সময় ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫