ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামায়াত ধর্ম নিয়ে কাজ করে, ধর্মকে ব্যবহার করে না বলেছেন আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দল ব্যক্তি বা গোষ্ঠীর রাজনীতি করে না, বরং জনগণের রাজনীতি করে। ধর্ম নিয়ে কাজ করাই জামায়াতের নীতি, ধর্মকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় না বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে আট দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণভোট আয়োজন এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। ইইউ প্রতিনিধিরা জানতে চান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে তা কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং জামায়াত নির্বাচনের জন্য কতটা প্রস্তুত। এ বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের সাধারণ মানুষ দুটো ভোট একদিনে হলে বিভ্রান্ত হতে পারেন, যার ফলে বিশৃঙ্খলার আশঙ্কা থেকে যায়। তাই আলাদা দিনে ভোট আয়োজন করা যুক্তিযুক্ত বলেই তারা মত দিয়েছেন।

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, ক্ষমতায় গেলে তারা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চান, যেখানে কোনও রাজনৈতিক দলকে বাদ দেওয়া হবে না। তার ভাষায়, দেশের স্বার্থে স্থিতিশীল প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এবং অন্তত পাঁচ বছর দেশকে দিকনির্দেশনা দিতে সব দলের সঙ্গে সমন্বয় করা হবে।

খালেদা জিয়ার অসুস্থতা রাজনীতিতে সংকট তৈরি করছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সুস্থতা বা অসুস্থতা মানুষের হাতে নয়। দেশবাসী তার সুস্থতার জন্য দোয়া করছে। তবে ব্যক্তিগত স্বাস্থ্যের কারণে রাষ্ট্রের চলমান গতি থেমে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন সময়মতো হওয়া অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, এ নির্বাচন সামান্য পেছালেও দেশ গভীর সংকটে পড়তে পারে। দেশের স্বার্থে ও আগামীর স্বার্থে সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

জামায়াত ধর্ম নিয়ে কাজ করে, ধর্মকে ব্যবহার করে না বলেছেন আমির

আপডেট সময় ০৩:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫