ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২ টেকনাফে অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি জনবল নেবে আড়ং আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার ​চলে গেলেন চট্টগ্রামের অভিভাবক খ্যাত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব বললেন স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাদির সুস্থতা কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়ার আহ্বান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান করেছেন হেফাজতে ইসলাম, বাংলাদেশ। দলের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে বলেন, গুপ্ত হত্যা চালিয়ে দেশপ্রেমিক ইমানদার সাহসী জুলাই যোদ্ধাদের স্তব্ধ করা যাবে না।

গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াকু সৈনিক ও জুলাই চেতনাবাহী নতুন প্রজন্মের বিপ্লবী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদি আওয়ামী ফ্যাসিস্টদের গুলিতে আহত হয়ে হাসপাতালে মরণপণ লড়াই করছেন। আমরা মসজিদ-মাদ্রাসাসহ সারা দেশে তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি সম্মিলিতভাবে জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে। গুলি করে তাদের স্তব্ধ করা যাবে না। মৃত্যুভয় তারা পরোয়া করে না। এক ওসমান হাদির রক্তের ওপর লাখ ওসমান হাদি দাঁড়িয়ে যাবে। ভয় দেখিয়ে এদেশের জনগণকে আবারও পদানত করার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব, ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

হাদির সুস্থতা কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়ার আহ্বান

আপডেট সময় ১০:০০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫