ময়মনসিংহ , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায় নেইমারের বিরুদ্ধে সতীর্থকে পেটানোর অভিযোগ: তদন্ত শুরু করল সান্তোস ​ইউটিউবার তৌহিদ আফ্রিদির জামিন বহাল রাখলেন আদালত তপ্ত দুপুরে স্বস্তির বৃষ্টি? আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঢাকায় মাঠে মেজাজ হারানোয় বড় শাস্তির মুখে অধিনায়ক জ্যোতি আজ দুপুর থেকে বিদ্যুৎহীন সুনামগঞ্জ, ভোগান্তির আশঙ্কা কেরালার বাম দুর্গে বড় চমক: হিজাবি তরুণীর ঐতিহাসিক জয় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা অমিত শাহের বিশেষ মিশন: পশ্চিমবঙ্গে বিজেপির ‘গেম চেঞ্জার’ ৬ মুখ হামজা চৌধুরী হঠাৎ ঢাকায় আসছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জরুরি সতর্কবার্তা বিদেশগামীদের জন্য

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ https://www.mygov.bd প্ল্যাটফর্ম। সেখান থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ দেওয়ার কাজ করা হচ্ছে।

গত শনিবার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় বলছে, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এ সেবার ফলে ব্যাপকভাবে সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে একটি অসাধু চক্র ‘অ্যাপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে এ সেবার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এ উদ্দেশ্যে তারা সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করছে। এরই মধ্যে এমন দুটি জাল সার্টিফিকেট সম্বলিত ওয়েবসাইট শনাক্ত হয়েছে, যার সংশ্লিষ্ট লিংক হলো https://apostillemygovbd.news/.application-details/.7020251029 ও https://apostille-mygovbd.com/

এতে আরও বলা হয়েছে, এ ধরনের জাল ডোমেইন বন্ধ করা এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত আগস্ট মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ বরাবর পত্র প্রেরণের ফলে জাল ডোমেইনগুলোর মধ্যে https://apostile.mygov-bd.com/ ও https://apostiller-bd.com/ বন্ধ করা হয়েছে। পাশাপাশি জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ও অন্যান্য জাল ডোমেইনগুলো অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয় কার্যক্রম চলমান।

এসব প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাবলিক ডকুমেন্টসমূহের গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই এ বিষয়ে মাইগভ https://www.mygov.bd/ ছাড়া সন্দেহজনক কোনো লিংক বা ওয়েবসাইটে প্রবেশ কিংবা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে সবার প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়

জরুরি সতর্কবার্তা বিদেশগামীদের জন্য

আপডেট সময় ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫