ময়মনসিংহ , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায় নেইমারের বিরুদ্ধে সতীর্থকে পেটানোর অভিযোগ: তদন্ত শুরু করল সান্তোস ​ইউটিউবার তৌহিদ আফ্রিদির জামিন বহাল রাখলেন আদালত তপ্ত দুপুরে স্বস্তির বৃষ্টি? আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঢাকায় মাঠে মেজাজ হারানোয় বড় শাস্তির মুখে অধিনায়ক জ্যোতি আজ দুপুর থেকে বিদ্যুৎহীন সুনামগঞ্জ, ভোগান্তির আশঙ্কা কেরালার বাম দুর্গে বড় চমক: হিজাবি তরুণীর ঐতিহাসিক জয় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা অমিত শাহের বিশেষ মিশন: পশ্চিমবঙ্গে বিজেপির ‘গেম চেঞ্জার’ ৬ মুখ হামজা চৌধুরী হঠাৎ ঢাকায় আসছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি তাই যেই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক এক থাকবে।

তিনি বলেন, সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দিতে হবে। এখন আর একদলীয় শাসন ব্যবস্থা নেই, যা ইচ্ছা তা করা যাবে না। বিরোধী দলের সমালোচনার অবস্থান থেকেও দেশ পরিচালনায় গুরুত্ব পাবে।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, আগামী দিনের রাজনীতি হবে গণমানুষের ভাবনার। আমাদের দেশের পররাষ্ট্র নীতি হবে দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে। দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ এই সরকার করবে না, এই বিশ্বাস আছে নেতাকর্মীদের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়

পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় ০২:২২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬