ময়মনসিংহ , শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট রামিসার বাবা অমূলক কিছু বলেননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  ৪৪তম বিসিএস। সেই তালিকা থেকেই ১০১ জন নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরেও বাতিল! গাঙ্গিনাপাড়ের ঐতিহাসিক ওয়াটার টাওয়ারের নিচে টয়লেট নির্মাণের পরিকল্পনা, উদ্বেগ প্রকাশ সচেতন নাগরিকদের ! চুয়াডাঙ্গায় কামারপল্লীতে দম ফেলার ফুসরত নেই: তৈরিতে ব্যস্ততা, লাভের খাতায় হতাশা আসন্ন আগিয়া ইউপি নির্বাচন: ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে উদ্যোক্তা সমর চন্দ্র সরকার ​টানা তিন দফা কমার পর দেশে বাড়ল স্বর্ণের দাম, নতুন ভরি কত ? প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা: জেনে নিন দেখার নিয়ম শুভেন্দুর নতুন নির্দেশ: রাজ্যের মাদরাসাগুলোতে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ গান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শাহরুখকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

বলিউড বাদশা শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি ছত্তিশগড়ের সেই আইনজীবী, যার মোবাইল নম্বর থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছিল। পুলিশের ডাকে হাজির না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে থেকে জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই আইনজীবীর নাম মুহাম্মদ ফয়জান খান। তাকে ছত্তিশগড়ের রায়পুরের বাসা থেকে আজ সকালে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত এ আইনজীবী অবশ্য দাবি করেছিলেন, গত ২ নভেম্বর তার ফোনটি চুরি হয়ে যায়।তিনি স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। তিনি দাবি করেছিলেন, চুরি হয়ে যাওয়া ফোনটি ব্যবহার করে অন্য কেউ শাহরুখকে হুমকি দিয়েছেন।এদিকে চলতি সপ্তাহেই জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় গিয়ে হাজিরা দেওয়ার কথা ছিল আইনজীবী ফয়জানের। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি তিনি। এর পরেই মঙ্গলবার তাকে গ্রেফতার করল পুলিশ।তাকে গ্রেপ্তারের কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, ফয়জানের বয়ানে অসঙ্গতি রয়েছে। জিজ্ঞাসাবাদেও পুলিশকে সহায়তা করেননি ফয়জান। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।এর আগে ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি উড়োফোন আসে। শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন এক অজ্ঞাতনামা যুবক। ওই ফোন পাওয়ার পর পুলিশ ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছে। পুলিশ জানিয়েছিল, এই উড়োফোনের আড়ালে আছেন ফয়জান নামের এক যুবক। এই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল, বিশেষ করে লরেন্স বিষ্ণোইয়ার দলের সদস্য কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। সালমানকে হত্যার হুমকির সঙ্গে শাহরুখের এ ঘটনারও কোনো যোগাযোগ আছে কি না, তা নিয়েও চলছিল তদন্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট

শাহরুখকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪