ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এমবাপে বছরের শেষ ম্যাচে আলো ছড়ালেন রোনালদোর রেকর্ড ছুঁয়ে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের হতাশা কাটিয়ে বছরের শেষ ম্যাচে জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২–০ গোলের জয় পায় লস ব্লাঙ্কোস। ম্যাচে প্রথম গোলটি করেন জুড বেলিংহ্যাম, আর শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে।

গত শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠে সেভিয়াকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদিও বলের দখল ও আক্রমণে সামান্য এগিয়ে ছিল স্বাগতিকরা। ৫৬ শতাংশ পজেশন নিয়ে রিয়াল নেয় ১৮টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সেভিয়া নেয় ১৪টি শট, লক্ষ্যে রাখতে পারে ৫টি।

বিরতির পর ম্যাচ আরও জমে ওঠে। দুই দলের গোলরক্ষকই একের পর এক শট ঠেকান। এমবাপের দুটি ভালো প্রচেষ্টাও রুখে যায় সেভিয়ার রক্ষণ। তবে ৬৮ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। বেলিংহ্যামকে ফাউল করায় সেভিয়ার ডিফেন্ডার মার্কাও টেক্সেইরা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

এই গোলের মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে ৫৯ গোল করার কীর্তিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসান ফরাসি এই তারকা। গোল করার পর রোনালদোর বিখ্যাত ‘সি…উ’ উদযাপনেও মেতে ওঠেন তিনি। চলতি লা লিগায় এটি এমবাপের ১৮তম ম্যাচে ১৮তম গোল।

এই জয়ে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৩, ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যবধান নেমে এলো মাত্র এক পয়েন্টে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

এমবাপে বছরের শেষ ম্যাচে আলো ছড়ালেন রোনালদোর রেকর্ড ছুঁয়ে

আপডেট সময় ১০:২২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫