ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিউজিল্যান্ডের দল ঘোষণা ভারত সফরের জন্য

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

আগামী মাসে ভারত সফরে যাবে নিউজিল্যান্ড দল। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই সফরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটে ডাক পেয়েছেন চার ক্রিকেটার।

আগামী ১১ জানুয়ারি থেকে ওয়ানডে দিয়ে ভারত সফর শুরু হবে নিউজিল্যান্ডের। তিন ম্যাচের ওয়ানডের পর ২১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে প্রথমবার সুযোগ পেয়েছেন পেসার জেডেন লেনক্স, পেস বোলিং-অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক, লেগস্পিন অলরাউন্ডার আদিত্য অশোক ও ফাস্ট বোলার মাইকেল রে।

ওয়ানডে স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। চোটে থাকা মিচেল স্যান্টনারের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন তিনি। তবে ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন স্যান্টনার।

এদিকে টি-টোয়েন্টিতে চোট সেরে দলে ফিরেছেন বেভন জ্যাকবস, টিম রবার্টসন, মার্ক চ্যাপম্যান ও ম্যাট হেনরি। হেনরি ওয়ানডে সিরিজ খেলবেন না। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-টোয়েন্টি তে ব্যস্ততার কারণে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে নেই কেন উইলিয়ামসন।

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফাউল্কস, মিচ হে (উইকেটকিপার), কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং।

টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবার্টসন, ইশ সোধি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিউজিল্যান্ডের দল ঘোষণা ভারত সফরের জন্য

আপডেট সময় ০৯:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫