ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা : ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে বললেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খালেদা জিয়া মৃত্যুর শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন বলেছেন আমীর খসরু

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়া আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। কোনো আপোষ করেননি। বেগম জিয়া জীবনের বিনিময়ে যে উপহার দিয়ে গেছেন, সেটা আমাদের ধরে রাখতে হবে।’

গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নগরের ৩৮, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত করে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি শোকাহত। দীর্ঘ সময় আমরা যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, যিনি আমাদের সাহস জুগিয়েছেন, যিনি আমাদের আপোষহীনতা শিখিয়েছেন, তিনি হচ্ছেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। অথচ তিনি চাইলে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে পারতেন, চিকিৎসা নিতে পারতেন কিন্তু উনি তা করেননি, আপোষ করেননি।’

তিনটি ওয়ার্ডের মধ্যে ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহর কলসি দিঘীরপাড় মসজিদ, ৩৬ নম্বর গোঁসাইলডাঙ্গা ওয়ার্ডে বারিক মিয়া স্কুল মাঠে এবং ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের স্থানীয় এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। তিনটি কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

খালেদা জিয়া মৃত্যুর শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন বলেছেন আমীর খসরু

আপডেট সময় ১০:০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬