ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন মুফতি আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চাইলেন অস্থির তেলের বাজার: আন্তর্জাতিক বাজারে দফায় দফায় বাড়ছে দাম ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বৃষ্টি: উত্তাল লেবানন সীমান্ত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অসদুপায়: নেতা বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটকের ঘটনার পর সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখা।

গত শুক্রবার (৯ জানুয়ারি) জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জেলা শাখার আহ্বায়ক মো. আরমান হোসেন ও সদস্য সচিব মো. ইদ্রিস আলী এই নির্দেশনা প্রদান করেছেন। দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক বলেন, ‘উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।’

মিনারুল ইসলাম পুলিশের হেফাজতে থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরমান হোসেন বলেন, ‘মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা ইতিমধ্যে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অসদুপায়: নেতা বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের

আপডেট সময় ১০:৩১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬