ময়মনসিংহ , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারের বেশি ময়মনসিংহের গৌরীপুরে ৪ মৎস্যচাষীর মাঝে দেশীয় ছোট মাছ চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠিত এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে জানালেন ডিএমপি কমিশনার বগুড়ায় কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, গ্রেফতার যুবক ইরানে সড়ক দুর্ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্রের মৃত্যু মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই বললেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল গণমাধ্যম সংবাদ প্রকাশের  পর অন্ধ আকলিমার পাশে ইউএনও, শফিকুল ইসলাম চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাদিক-ফরহাদসহ ছাত্র সংসদগুলোর নেতারা শিবিরের কেন্দ্রীয় কমিটিতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

রাজধানীতে অনুষ্ঠিত অধিবেশনে ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ সভায় এ নির্বাচন ও গঠনপ্রক্রিয়া সম্পন্ন হয়।

নতুন কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। ডাকসু ভিপি সাদিক কায়েমকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জিএস এসএম ফরহাদকে প্রচার সম্পাদক করা হয়েছে। রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সমাজসেবা সম্পাদক এবং জকসু প্রতিনিধি রিয়াজুল ইসলাম প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রাখা হয়েছে ইব্রাহিম হোসেন রনিকে।

অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ১২৩তম শহীদ রেজবুল হক প্লাবনের পিতা মো. আজাদুল ইসলাম। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা অংশ নেন।

সংগঠনের সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের জন্য ৪৭ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে আরও ১৫ জনকে মনোনয়ন দেন। পরবর্তীতে কার্যকরী পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন করা হয়।

তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (সা.)-এর দেখানো পদ্ধতি ও সাহাবায়ে কেরামের দায়িত্ববোধ ধারণ করে সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রেখে নিষ্ঠা ও জবাবদিহিতার মানসিকতায় কাজ করতে হবে।’

কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, ‘আগামীর বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরী পরিষদকে অগ্রণী ভূমিকা নিতে হবে। জনশক্তির নৈতিক মানোন্নয়ন, আদর্শিক দৃঢ়তা ও চারিত্রিক শুদ্ধতা রক্ষায় তত্ত্বাবধান জোরদার করতে হবে। পাশাপাশি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারের বেশি

সাদিক-ফরহাদসহ ছাত্র সংসদগুলোর নেতারা শিবিরের কেন্দ্রীয় কমিটিতে

আপডেট সময় ০৯:১৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬