ময়মনসিংহ , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে সড়ক দুর্ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্রের মৃত্যু মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই বললেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল গণমাধ্যম সংবাদ প্রকাশের  পর অন্ধ আকলিমার পাশে ইউএনও, শফিকুল ইসলাম চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড: অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা! ঋণখেলাপি হওয়ায় এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী লোকবল নেবে আরএফএল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গণমাধ্যম সংবাদ প্রকাশের  পর অন্ধ আকলিমার পাশে ইউএনও, শফিকুল ইসলাম

নেত্রকোণার পূর্বধলায় দুই চোখের দৃষ্টিশক্তি হারানো অসহায় গৃহবধূ আকলিমা আক্তারের জীবনসংগ্রামের সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। তিনি আকলিমার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি ঘর নির্মাণে টিন দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে খাদ্যসহায়তাও প্রদান করেছেন।

গত ১১ জুন আজকের আরবান-এ ‘২৫ বছরেই অন্ধ হয়ে গেলেন আকলিমা, এখন দুই সন্তানকে দেখাই তার শেষ স্বপ্ন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ইউএনও শফিকুল ইসলামের নজরে এলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং আকলিমার খোঁজখবর নেন। তিনি তার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আগিয়া ইউনিয়নের বেড়াইল মধ্যপাড়া গ্রামে টানা বৃষ্টিতে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি।

পরে আজ সোমবার (২৯ জুন) সকালে আকলিমা আক্তার তার দুই শিশুকন্যাকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইউএনও তার শারীরিক অবস্থা, চিকিৎসা এবং পারিবারিক দুর্দশার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।

সাক্ষাৎ শেষে ইউএনও শফিকুল ইসলাম আকলিমার সুচিকিৎসার জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি বসবাসের জন্য একটি ঘর নির্মাণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে টিন দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি আকলিমার হাতে খাদ্যসহায়তাও তুলে দেন।

ইউএনও শফিকুল ইসলাম বলেন, “আকলিমার চিকিৎসার বিষয়ে সমাজসেবা অফিসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার থাকার জন্য ঘর নির্মাণে পিআইও অফিসের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও তার পাশে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন আজকের আরবান-এর স্টাফ রিপোর্টার নাহিদ আলম এবং সহসম্পাদক আবুল আরশাদ।
উল্লেখ্য, মাত্র ২৫ বছর বয়সী আকলিমা আক্তার চার বছর আগে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দুই চোখের দৃষ্টিশক্তি হারান। এর এক বছর আগে তিনি স্বামীকেও হারিয়েছেন। বর্তমানে দুই শিশুকন্যাকে নিয়ে স্বামী-পরিত্যক্তা মায়ের ভাঙাচোরা ঘরে মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা, যা তার অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে সড়ক দুর্ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্রের মৃত্যু

গণমাধ্যম সংবাদ প্রকাশের  পর অন্ধ আকলিমার পাশে ইউএনও, শফিকুল ইসলাম

আপডেট সময় ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬