ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণপিটুনিতে প্রাণ হারালেন টঙ্গীর যুবক, অভিযুক্ত ছিনতাইয়ের ​অর্ধ-বার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার নতুন সময়সূচী প্রকাশ জন্মদিনের বিশেষ ছবি প্রকাশ: আবারও আলোচনায় বিজয়-তৃষার প্রেম অন্য দেশ পারলে ইরান কেন ক্ষেপণাস্ত্র রাখতে পারবে না জানিয়েছেন শেহবাজ চীন সফরে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব বললেন রিজভী হত্যাচেষ্টা মামলা: কণ্ঠশিল্পী মমতাজ আবারও গ্রেপ্তার দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী ​ট্রাইব্যুনাল আইনের চ্যালেঞ্জ: হাইকোর্টে রিট দায়ের নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব বললেন শিক্ষামন্ত্রী বডি স্প্রের গন্ধে ক্লাসরুমে অসুস্থ ১৫ শিক্ষার্থী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​সময়ের ব্যবধানে আবারও একই মঞ্চে তিন কিংবদন্তি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

একসময় ‘শেষ পত্র’ নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন আবুল হায়াত, দিলারা জামান, শর্মিলী আহমেদ ও ডলি জহুর। বহু বছর পর আবারও এক নাটকে দেখা যাচ্ছে এই প্রজন্মের তিন কিংবদন্তি শিল্পীকে। রাহাত কবির পরিচালিত একক নাটক ‘দাদি ভয়ংকর’ এ অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর।

গত মঙ্গলবার (২৩ জুন) শেষ হয়েছে ‘দাদি ভয়ংকর’ নাটকের শুটিং। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাহাত কবির। নাটকের মূল বিষয়বস্তু ইন্টারনেট ও মানুষের দৈনন্দিন জীবন। প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দুই দিকই গল্পে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ইন্টারনেটের সঠিক ব্যবহার মানুষের জীবনে কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেই বার্তাও রয়েছে নাটকটিতে।

নির্মাতা রাহাত কবির বলেন, তিনজন কিংবদন্তি শিল্পীর শিডিউল সমন্বয় করা বেশ কঠিন ছিল। তবে তাঁরা আন্তরিকতার সঙ্গে সময় দিয়েছেন এবং অভিনয়ে অংশ নিয়েছেন। এই কাজকে নিজের ক্যারিয়ারের একটি মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি।

নাটকটিতে অভিনয় করে সন্তুষ্টির কথা জানিয়েছেন আবুল হায়াত। তিনি বলেন, একসঙ্গে কয়েকজন সিনিয়র শিল্পীকে নিয়ে একক নাটক নির্মাণ করা সহজ নয়। এমন একটি গল্পে তাঁদের নিয়ে কাজ করার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানান তিনি।

ডলি জহুরও স্মৃতিচারণ করে বলেন, বহু বছর আগে আবুল হায়াতের পরিচালনায় তাঁরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলেন। তাঁদের মধ্যে শর্মিলী আহমেদ আর বেঁচে নেই। এত বছর পর আবার দিলারা জামান ও আবুল হায়াতের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত।

‘দাদি ভয়ংকর’ নাটকে দাদির চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। আবুল হায়াত অভিনয় করেছেন রাইসুল এবং ডলি জহুর মর্জিনা চরিত্রে। আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী। শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপিটুনিতে প্রাণ হারালেন টঙ্গীর যুবক, অভিযুক্ত ছিনতাইয়ের

​সময়ের ব্যবধানে আবারও একই মঞ্চে তিন কিংবদন্তি

আপডেট সময় ১০:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬