ময়মনসিংহ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎ ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সৌদি আরবে শুটিং চলাকালীন ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জানকার্লো

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ‘গাস ফ্রিং’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা জানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক মাধ্যমে এ তথ্য জানান।

তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, এস্পোসিতো আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। তিনি আরও জানান, পরে মরক্কোর একটি মসজিদে নিজের শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন এই অভিনেতা।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এস্পোসিতোকে মসজিদের ভেতরে প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে সারিবদ্ধভাবে নামাজ আদায় করতে দেখা যায়। ভিডিওটি নিয়ে ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে অবস্থানকালে মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাদের জীবনযাত্রা তাকে গভীরভাবে প্রভাবিত করে। বিশেষ করে স্থানীয় মানুষের আন্তরিকতা, আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তার কাছে প্রশংসিত হয়। এসব অভিজ্ঞতাই তাকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

দীর্ঘ অভিনয়জীবনে হলিউডের অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন তিনি। তবে ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সল’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এ তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। ‘গাস ফ্রিং’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন এবং একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন অর্জন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎

সৌদি আরবে শুটিং চলাকালীন ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জানকার্লো

আপডেট সময় ১১:০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬