ময়মনসিংহ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারার অভিযোগ জামায়াত আমিরের, কঠোর পদক্ষেপের আহ্বান সরকারকে পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় যুব দিবস উপলক্ষে শিবপুরে আলোচনা সভা ও র‍্যালি গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ​নালিতাবাড়ীতে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার রাউন্ড অব সিক্সটিন শুরু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিশকাকুনি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আবু হানিফ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৮ নম্বর বিশকাকুনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আলহাজ হাফেজ মোঃ আবু হানিফ। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত আবু হানিফ নিজের অর্থায়নে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজ করেছেন বলে দাবি করেছেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে প্রতি রমজানের ঈদে দরিদ্র মানুষের মধ্যে কাপড় বিতরণ এবং কোরবানির ঈদে আর্থিক সহায়তা দিয়ে আসছেন তিনি। নিজ গ্রামে ১৪ শতাংশ জমি কিনে তিনতলা ফাউন্ডেশনের ওপর একতলা ভবন নির্মাণ করেছেন। এ ছাড়া ইউনিয়নের ৮৪টি মসজিদ ও ২৪টি মাদ্রাসার অধিকাংশ প্রতিষ্ঠানে ১০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত অনুদান দিয়েছেন বলে দাবি তাঁর।

গ্রামের দুটি ঈদগাহ মাঠে নামাজের লাইন পাকা করা, বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তাঘাট বালি ও খোয়া দিয়ে সংস্কার এবং সরিচতলা স্কুলের খেলার মাঠে দুটি গোলপোস্ট নির্মাণের উদ্যোগও নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

করোনাকালে দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল ও চিনি বিতরণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন বলে দাবি করেন আবু হানিফ। ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবার জন্য ব্যক্তিগত অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স কিনে বিনামূল্যে সেবা দেওয়ার ব্যবস্থাও করেছেন বলে জানান তিনি।

এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শীতকালীন ইসলামি মাহফিল এবং সামাজিক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দিয়ে আসছেন বলে উল্লেখ করেন তিনি। সরকার পতনের পর শিক্ষার্থীরা যখন সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিল, তখন তাঁদের জন্য দুপুরের খাবার, পানি ও স্যালাইনের ব্যবস্থাও করেছিলেন বলে দাবি তাঁর।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের খেলা দেখার জন্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন স্থানে প্রজেক্টর ও ৩২ ইঞ্চি টেলিভিশনের ব্যবস্থা করার উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।

আবু হানিফ বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে তাঁর প্রচারপত্রে উল্লেখ রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেলে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা তাঁর।তবে তাঁর উল্লেখ করা জনসেবামূলক কাজগুলোর বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ

বিশকাকুনি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আবু হানিফ

আপডেট সময় ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬