ময়মনসিংহ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা : নাসীরুদ্দীন পাটওয়ারী সংবিধান সংস্কার না করলে লাল কার্ড দেখতে হবে: আল্লামা মামুনুল হক ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা কর্মসূচি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জামালপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সংঘর্ষে চালক নিহত শিবগঞ্জে প্রায় ৩ কোটি টাকার হেরোইনসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার পাঁচবিবিতে নজরুল বর্ষ উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ বেনাপোল সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ: বিজিবি রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের শুভ উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বেনাপোল সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ: বিজিবি

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দিনব্যাপী বিজিবির অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
​

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, দিনভর পরিচালিত অভিযানে ২০৫টি শাড়ি, ১০৬টি কম্বল, ৯১টি চাদর, ১০ প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি কিসমিস, ৬২০টি চকলেট এবং ৭৯৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য ২৮ লাখ ৪৭ হাজার টাকা।

​এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে।

​তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযان পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এবং চোরাচালান চক্র দমনে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা : নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ: বিজিবি

আপডেট সময় ১০:০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬