ময়মনসিংহ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত ড. রেজাউল করিম ফোক এন্ড হেরিটেজ মিউজিয়াম: লোকজ ঐতিহ্য নালিতাবাড়ীতে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

 শেরপুরের নালিতাবাড়ীর পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ইসমাইল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পোড়াগাঁও দাখিল মাদরাসা সংলগ্ন মার্কেটের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ইসমাইল হোসেন বেশকিছুদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েন। ফলে ঋণের চাপে বিকারগ্রস্থ হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন-যাপন করছিলেন। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় পোড়াগাঁও দাখিল মাদরাসা সংলগ্ন মার্কেটের একটি কক্ষে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে। তিনি ওই কক্ষে ভাড়ায় থাকতেন বলে জানা গেছে। তিনি একই ইউনিয়নের ধোপাকুড়া গ্রামের মৃত বারেক মুন্সীর ছেলে।ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তি ও ঋণের চাপে আত্মহত্যা করতে পারেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:২৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬