ময়মনসিংহ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাউবি ও মালয়েশিয়ার IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে প্রতিরোধ ২১টি শেরপুরে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২)’ এর উদ্বোধন নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত, সেমিফাইনালে চার দল পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি এবং অবহেলিত অঞ্চলের বৈষম্য দূরীকরণে কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকসহ দেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

গত ​বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার জনতা ডিগ্রি কলেজ মাঠে ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের উচ্চফলনশীল জাত ‘ব্রি ধান১০৩’-এর বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এনসিসি ব্যাংক পিএলসি এ অনুষ্ঠানের আয়োজন করে।

​প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “উত্তরাঞ্চল, বিশেষ করে নীলফামারী ও রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও শিক্ষাগত বৈষম্যের শিকার। আমাদের অঞ্চলকে মঙ্গাপীড়িত বা পিছিয়ে পড়া হিসেবে দেখার দিন শেষ করতে হবে। আমাদের সন্তানেরা যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। এজন্য এনসিসি ব্যাংকের মতো দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংককেও মেধাভিত্তিক বৃত্তির সুযোগ সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে।”
​কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আমাদের এলাকা কৃষিনির্ভর।

কৃষকের মুখে হাসি না ফুটলে জাতীয় অর্থনীতি কখনোই টেকসই হবে না। এনসিসি ব্যাংক দেড় থেকে দুই মাস ধরে প্রস্তুতি নিয়ে কৃষকদের জন্য অর্থ বিনিয়োগ করে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দিয়েছে। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। দেশের সব ব্যাংক যদি এভাবে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং মেহনতি মানুষের কল্যাণে এগিয়ে আসত, তাহলে দেশে অভাব-অনটন অনেকটাই দূর করা সম্ভব হতো।”

​এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ব্যাংকটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। তিনি বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে সরকারের কৃষিনীতি বাস্তবায়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক সারা দেশের ২০ থেকে ৩০টি উপজেলায় সরাসরি কৃষি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। প্রান্তিক কৃষকদের শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধানসহ এনসিসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ৫০০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেকের হাতে ২০ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ১০ কেজি জিপসাম, ১ কেজি জিংক এবং ৫ কেজি করে ‘ব্রি ধান১০৩’-এর বীজ তুলে দেন। পাশাপাশি প্রত্যেক কৃষককে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

আপডেট সময় ০১:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬