রসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত এ সভায় রায়পুরা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. ফাইজুর রহমান সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে অপরাধ, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।
এ সময় রায়পুরা থানা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাটি পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

স্টাফ রিপোর্টার 


















