ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
মসিক নির্বাচন ২০২৪

কাউন্সিলর প্রার্থী আবুল হোসেনের উপর সশস্ত্র হামলা আহত ২

ছবি: আহত আবির আহম্মেদ ও সারোয়ার হোসেন 

মাটি ও মানুষ রিপোর্টঃ
নির্বাচনী কাজে প্রেস পাড়ায় যাওয়ার পথে নগরীর আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় পথরোধ করে ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মৌঃ আবুল হোসেন উপর সশস্ত্র হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসীরা। এসময় তাকে বাচাতে এগিয়ে আসলে আবির আহম্মেদ ও সারোয়ার নামের দুই সমর্থককে ব্যাপক মারধর করে দুটি মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা অভিযোগ আবুল হোসেনের।
১৮ ফেব্রুয়ারি রাত ১০ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটপ বলে জানান তিনি। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন আবুল হোসেন। এজাহারে অভিযুক্তরা হলেন, রাপেল (৩০), আলআমিন(৩০), হুমায়ন কবির(২৮), রিপন(৪২), টিটু (৪৪)।
এজাহারসূত্রে জানা গেছে, নির্বাচনী কাজে প্রেসপাড়ায় যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে তার পথ রোধ করে চিহ্নিত সন্ত্রাসী আকুয়া খালপাড় এলাকার একাধিক মামলার আসামি রাপেলসহ বেশ কয়েকজন তার উপর হামলা চালায়। রাপেল অগ্নেয়াস্ত্র প্রদর্শন করলে তার সমর্থকরা তাকে বাচাতে এগিয়ে আসে। হামলাকারীরা লোহার রড, বাশ বিভিন্ন দেশীয় অস্ত্রদিয়ে মারধর শুরু করে। এসময় আবির আহম্মেদ ও সারোয়ার হোসেন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৭ নং ওয়ার্ডে ভর্তি করেন।
এবিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মামলা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে।
ছবি: আহত আবির আহম্মেদ ও সারোয়ার হোসেন
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

মসিক নির্বাচন ২০২৪

কাউন্সিলর প্রার্থী আবুল হোসেনের উপর সশস্ত্র হামলা আহত ২

আপডেট সময় ১০:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪