ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু পুলিশের বড় সাফল্য: চট্টগ্রামের তালিকাভুক্ত অপরাধী ডেভিড ইমন আটক শিল্প কারখানার গ্যাস সংকট শিগগিরই কাটবে: ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর বড় আশ্বাস ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি বলেছেন গোলাম পরওয়ার নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত পূর্বধলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চিকিৎসকের বরাত দিয়ে সার্জিসের হৃদয়বিদারক তথ্য: চিরতরে হারিয়ে গেছে আলিফের চোখের দৃষ্টি! রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা: গুঞ্জনের কেন্দ্রে কেন মির্জা ফখরুল? ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের বড় আপডেট: নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গৌরীপুরে ‘শুদ্ধ শব্দ উৎসব’ অনুষ্ঠিত

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘শুদ্ধ শব্দের অভিযান, ভাষা হবে বেগবান’ স্লোগানে বৃহস্পতিবার গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে (১৯ ফেব্রুয়ারি/২৬) ‘শুদ্ধ শব্দ উৎসব’ অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রদর্শন করা হয় রক্তে অর্জিত মাতৃভাষার বানানের শুদ্ধতা রক্ষা ও চর্চা আমাদের অঙ্গীকার। বাংলা আমাদের গর্বের মাতৃভাষা। এ ভাষা ব্যবহারে অশুদ্ধ, বিকৃত, ভুল এবং বিদেশি শব্দের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। ভাষার শুদ্ধ ব্যবহারই হবে, সালাম, রফিকসহ ভাষা শহিদদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন বিষয়ে প্লে-কার্ড প্রদর্শন করা হয়।
এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, ভাষার শুদ্ধতার মধ্যদিয়ে আমরা শহিদের স্মরণ করছি। শুদ্ধ উচ্চারণ, বানান ও বাস্তবায়ন খুব জরুরী প্রয়োজন। স্বজনরা সেই কাজটা করছে।

আগামী দিনে এ কর্মসূচী বৃহৎ আকারে করলে সেখানেও আমাদের সহযোগিতা থাকবে। এ আয়োজন অত্যন্ত চমৎকার ও ব্যতিক্রমী।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন বলেন, এ শুদ্ধ শব্দ উৎসবের মর্মকথা সবাইকে উপলব্ধি করতে হবে। শিক্ষার্থীদের এ শুদ্ধতা খুব প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেল নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজান কমল কুমার রায়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, সাংবাদিক মো. কামাল উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান প্রমুখ।

এ উৎসবে যোগ দেয় গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বীরঙ্গনা সখিনা এমটিসি মডেল স্কুল, মিরিকপুর মডেল হাইস্কুল, কবুলেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজয়ীদের মাঝে ২১ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু

গৌরীপুরে ‘শুদ্ধ শব্দ উৎসব’ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬