ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত ৯ মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: বিজ্ঞানের আলোয় আলোকিত গৌরীপুর পূর্বধলায় বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়ম সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পূর্বধলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার জমকালো আয়োজন ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিশোর রিকশাচালক হোসাইনকে হত্যা করা হয় ব্যাটারির জন্য

মাত্র সাড়ে ছয় হাজার টাকার ব্যাটারির জন্য ফরিদপুরে নৃশংসভাবে হত্যা করা হয় ১৩ বছর বয়সী রিকশাচালক হোসাইনকে। হোসাইনকে হত্যার মূল আসামি ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরের তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরীকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।

পুলিশ সুপার জানান, লাশ উদ্ধারের পর থেকে আসামি শনাক্ত ও গ্রেপ্তারের জন্য মাঠে নামে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ফরিদপুর শহরে অভিধান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় চুরি করা ব্যাটারি কেনার জন্য দোকানদার শহরের লক্ষ্মীপুর এলাকার আলামিনকেও (৩২) গ্রেপ্তার করা হয়েছে। মাত্র সাড়ে ৬ হাজার টাকা আলামিনের কাছে ব্যাটারি বিক্রি করে তুফান। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ৩ জানুয়ারি সকালে ভাটি লক্ষ্মীপুরে থেকে হুসাইনের লাশ উদ্ধার করে পুলিশ। গলায় রশি দিয়ে হাত পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করা হয় হোসাইনকে।

নিহত হোসাইনের বাড়ি শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়া। তার বাবার নাম মৃত খোকা ব্যাপারী। তার মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা যান। উপার্জনের অবলম্বন হিসেবে হোসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন আত্মীয়-স্বজনেরা। সেই রিকশা নিয়ে ২ জানুয়ারি বিকেলে বাসা থেকে বের হয়ে খুন হন হোসাইন। এ সময় তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় খুনিরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

কিশোর রিকশাচালক হোসাইনকে হত্যা করা হয় ব্যাটারির জন্য

আপডেট সময় ১২:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫