ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজধানীতে মায়ের হাতে খুন ৪ বছরের শিশু।

  • ঢামেক প্রতিনিধি
  • আপডেট সময় ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় মায়ের হাতে আয়না নুর নামে চার বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মা তাসনিম চৌধুরী ছোয়াকে (২৩) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে রমনা সিদ্ধেশ্বরী হাসনা ভিলার ৩৮/৯নম্বর বাসা থেকে আয়না নুর ইসলামের (৪) মরদেহটি উদ্ধার করে পুলিশ। খিলগাও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলজার হোসেন এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে সিদ্ধেশ্বরীর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির চোখে মুখে নীলা ফোলা জখম আছে। ধারনা করা হচ্ছে, চুল ধরে ওয়াল বা গ্রিলের সঙ্গে আছড়িয়ে মারা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, ‘শিশুটি বাবা এস এম আতিকুল ইসলাম ও মা তাসনিম চৌধুরী ছোঁয়ার সঙ্গে দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের এল ব্লকের বাসায় থাকতো। বাবা ফার্ম থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। বেশ কিছুদিন ধরে শিশুটির মা ছোঁয়া নেশাগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে কয়েক মাস ধরে শিশুটির বাবা আতিকুল সিদ্ধশ্বরীতে আলাদা বাসায় থাকেন।’

ওই শিশুটির স্বজনদের বরাত দিয়ে গোলজার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে ছোঁয়া নেশাগ্রস্ত অবস্থায় তার স্বামী আতিকুলকে ফোন করে বলেন, তিনি সিদ্ধশ্বরীর বাসায় যাবেন। কিন্তু আতিকুল তাকে নিষেধ করে। এরপর আতিকুল ফোনে তার স্ত্রীকে কল দিয়ে আর পায় না। শুক্রবার সকালে শিশুটির নানাসহ আত্মীয়-স্বজন বনশ্রীর বাসায় গিয়ে দেখে আয়না নুর ইসলাম অচেতন অবস্থায় পড়ে আছে। পাশে তার মাও পড়ে আছে। তখন শিশুটিকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শিশুটির মরদেহ সিদ্ধেশ্বরী বাবার কাছে নিয়ে আসে এবং থানায় খবর দেয়। এরপর বনশ্রীর বাসা থেকে শিশুটির মা ছোঁয়াকে আটক করা হয়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

রাজধানীতে মায়ের হাতে খুন ৪ বছরের শিশু।

আপডেট সময় ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫