ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইরান রাশিয়ায় বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে

  • Aminul Islam
  • আপডেট সময় ০৬:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪২৩ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ-

ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। দুটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইরানের সরবরাহ করা প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্রের ব্যবস্থার মধ্যে রয়েছে ফতেহ-১১০ পরিবারের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি ৩০০ থেকে ৭০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এ ব্যাপারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিপ্লবী গার্ডস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি।

ইরানের একটি সূত্র জানিয়েছে, গত বছরের শেষ দিকে তেহরান ও মস্কোতে ইরানি ও রাশিয়ার সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠকে একটি চুক্তি চূড়ান্ত হয়। জানুয়ারির শুরুতে অস্ত্রের চালানটি পাঠাতে শুরু করে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের কমপক্ষে চারটি চালান হয়েছে এবং আগামী সপ্তাহগুলোতে আরও হবে।

ইরানের আরেক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, কিছু ক্ষেপণাস্ত্র কাস্পিয়ান সাগরের মাধ্যমে জাহাজে করে রাশিয়ায় পাঠানো হয়েছিল, অন্যগুলো বিমানে করে পাঠানো হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান রাশিয়ায় বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে

আপডেট সময় ০৬:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪