ময়মনসিংহ , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে বললেন নুসরাত ফারিয়া মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ আছেন পূর্বধলায় পিতা:মাতাকে মৃত সাজিয়ে ভোটোর জালিয়াতি অভিযোগ   মধ্যস্বত্বভোগী,সিন্ডিকেট ও চাঁদাবাজিতে বাজার অস্থির বলে মন্তব্য করেছেন জামায়াত আমির প্রধানমন্ত্রী যাচ্ছেন ঢাবি ক্যাম্পাসে ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার পূর্বধলায় বৃষ্টির আনন্দ কেড়ে নিল হাবিবার প্রাণ, এলাকায় শোকের ছায়া নেত্রকোনা বারহাট্টায় অভিযানে আটক ১, পূর্বধলায় ফারিয়ার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অসহায় মুহূর্তে যারা ছায়া হয়ে ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালীন তার সহকর্মীদের ভূমিকা এবং রাজনৈতিক চাপের মুখে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা পাওয়ার বিষয়ে কড়া সমালোচনা করেছেন।

গত বুধবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জের উন্নয়নের জন্য সরকারের কয়েকজন উপদেষ্টার দ্বারে দ্বারে ঘুরেও তিনি প্রত্যাশিত সহযোগিতা পাননি। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে সহকর্মীরা তাকে সহায়তা করা থেকে বিরত ছিলেন বলে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন।

মাহফুজ আরও বলেন, ‘হাসনাত বলছেন এলাকায় মুখ দেখাতে পারবেন না। আর, আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ! খোদা তাদের মঙ্গল করুন। অন্তরীণ সরকার কীভাবে চলত, এটা নিয়ে কত মিথ্যা আর গুঞ্জন হল। গুঞ্জন আর নানা হিসাবের বাইরে তো অনেক সত্য আছে!!’

শেষে মাহফুজ বলেন, ‘‘পুনশ্চ: আমি যে মাদ্রাসায় ৮ বছর পড়েছি, যে মাদ্রাসা আমার বাবা লীগ কর্তৃক বেদখল হওয়া পর্যন্ত ১৫ বছর পরিচালনা করেছেন, সে মাদ্রাসা এমপিও ভুক্ত হয়নি। কারণ, আমি একটি রাজনৈতিক দলের বিরোধিতা করেছিলাম। আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে! আর, সে রাজনৈতিক দল নাকি ক্ষমতায় ছিল না। হাহা পায় যে হাসি!!’’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে বললেন নুসরাত ফারিয়া

অসহায় মুহূর্তে যারা ছায়া হয়ে ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা

আপডেট সময় ১০:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬