ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় বিষপানে এক গৃহবধূর মৃত্যু

 নেত্রকোণার পূর্বধলায় বিষপানে রুপা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

নিহত রুপা আক্তার উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের সানকিডুয়ারী গ্রামের নাঈম খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার (২২ মে) সকাল থেকে রুপা আক্তার স্বাভাবিকভাবে সাংসারিক কাজকর্ম ও রান্নাবান্না করেন। পরে তার স্বামী নাঈম খান খাবার খেয়ে কাজে চলে যান। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাকে খাওয়ার জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে ঘরের বিছানায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে তার মুখে বিষের গন্ধ পেয়ে স্বজনরা দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

পূর্বধলায় বিষপানে এক গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০১:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬