ময়মনসিংহ , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা পহেলা বৈশাখ: ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ডিএমপি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি নির্দেশনা নববর্ষের আবাহন : ঐতিহ্যের পথ বেয়ে আধুনিকতার উৎসবে ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন হুমায়ুন কবির বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ​দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২০ এপ্রিল নিজ জন্মভূমি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ নয়, কেবল ‘সতর্কবার্তা’? ইরানে সীমিত হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। বিকেলে নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলেছেন সমাজকল্যাণমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আদালতের এজলাসে পুলিশকে মারধর

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আদালতের এজলাসে পুলিশকে মারধর

পাবনায় আদালতের এজলাসে দাঁড়িয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

আদালত পুলিশের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) রাশেদুল ইসলাম জানান, শুনানি চলাকালীন সময়ে বিএনপির কিছু নেতাকর্মী আদালতের এজলাসে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। দায়িত্বে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের বাধা দিলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে তারা তাকে মারধর করেন।

পরে আইনজীবী ও উপস্থিত লোকজন আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আদালতের কার্যক্রম শেষে ওই ছয় নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটকরা হলেন ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওয়াল কবির, ছাত্রদল নেতা সরোয়ার জাহান শিশির, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কালাম খান, ঈশ্বরদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, কর্মী জহুরুল ইসলাম ডালিম ও সবুজ হোসেন।

ঘটনার বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব ও আইনজীবী মাসুদ খন্দকার বলেন, “এজলাসে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিএনপির কেউ যদি সত্যিই এমন ঘটনা ঘটিয়ে থাকে, তবে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা

আদালতের এজলাসে পুলিশকে মারধর

আপডেট সময় ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫