ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজে জাহাজ চলাচলে কড়াকড়ি: ইরানের অনুমতি ছাড়া প্রবেশের হুঁশিয়ারি ​জাপানে শক্তিশালী ভূমিকম্প: থমকে গেল বুলেট ট্রেন ​মৃত্যুর ১৭ বছর পরও ভক্তদের হৃদয়ে অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন ​গ্রুপ পর্বের প্রতি ম্যাচে ভিনির গোল: হেক্সা জয়ের পথে ছুটছে ব্রাজিল! ​দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: সতর্কবার্তা জারি ​ইরানের অভিযোগ: মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের নেপথ্যে ন্যাটো ভূমিকম্পে ধ্বংসস্তূপে ভেনেজুয়েলা: প্রাণহানি ১ লাখের কাছাকাছি পৌঁছানোর শঙ্কা ​সংসদে পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে উত্তাল বিতর্ক ​সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় কঠোর জামায়াত: জড়িত ৪ সদস্য বহিষ্কার ​ম্যাজিক মরক্কো: দুইবার গোল খেয়েও ঘুরে দাঁড়িয়ে নকআউটে!
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আসলাম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে করা পৃথক আপিল শুনানির জন্য আগামী ৯ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে স্থগিত থাকা ভোটের ফলাফলের গেজেট প্রকাশ ও শপথের জন্য বিএনপির এই প্রার্থীর করা পৃথক আবেদন নথিতে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেন একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী। পরে গত ৩ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।

আদালতে আপিলকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নিহাদ কবির ও মোস্তাফিজুর রহমান খান। এসময় সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজে জাহাজ চলাচলে কড়াকড়ি: ইরানের অনুমতি ছাড়া প্রবেশের হুঁশিয়ারি

আসলাম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুন

আপডেট সময় ০১:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬