ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তের অনুমোদন দিল সরকার এক হাজার ৮৯টি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

দীর্ঘ অপেক্ষা আর আশার প্রতীক্ষার পর অবশেষে সুখবর পেলেন দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। অন্তর্বর্তী সরকার এক হাজার ৮৯টি ইবতেদায়ি মাদ্রাসাকে ‘শর্তসাপেক্ষে’ এমপিওভুক্ত করার সিদ্ধান্ত দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে এ-সংক্রান্ত ফাইলে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। ফলে আন্দোলনরত হাজারো ইবতেদায়ি শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের দাবি পূরণের পথে বড় অগ্রগতি হলো।

তবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হচ্ছে না। তিনি দেশে ফিরলেই আগামী সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

শিক্ষকরা শুধু এমপিও নয়, বরং অনুদানপ্রাপ্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় আনার দাবিও জানিয়ে আসছেন।

আন্দোলনরত শিক্ষকদের একজন বলেন, “আমরা বহু বছর ধরে এই ন্যায্য দাবির জন্য সংগ্রাম করছি। অবশেষে সরকার আমাদের কথা শুনেছে, এটা আমাদের জন্য এক বিশাল স্বস্তির খবর।”

শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষায় ইবতেদায়ি মাদ্রাসাগুলোর অবস্থান আরও শক্তিশালী হবে। পাশাপাশি দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে সহস্রাধিক শিক্ষক-কর্মচারীর জীবনে। আগামী সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হলে ইবতেদায়ি শিক্ষকদের এই আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তের অনুমোদন দিল সরকার এক হাজার ৮৯টি

আপডেট সময় ১০:০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫