ময়মনসিংহ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত ​বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ” ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ দেশজুড়ে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ: নৌবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ নৌবাহিনী ২০২৪-বি অফিসার ক্যাডেট ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার হতে চাইলে যোগ দিতে পারেন বাংলাদেশ নৌবাহিনীতে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২০২৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫.০০ এবং অন্যটিতে কমপক্ষে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ২০২৪ সালের ১ জুলাই বয়স সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। আবেদনের জন্য নারী-পুরুষ উভয়কে অবশ্যই অবিবাহিত এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটে https://joinnavy.navy.mil.bd/ প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি ৭০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাত্কারের জন্য কল-আপ লেটার, প্রার্থীর পূরণ করা আবেদন ফরম এবং পার্সোনাল ইনফরমেশন ফরম পাঠানো হবে। সেসব ফরম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীকালে প্রাথমিক সাক্ষাত্কারের সময় অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী কল-আপ লেটার ও আবেদন ফরম সঙ্গে সঙ্গেই ডাউনলোড করতে না পারেন, তাহলে তাঁর মুঠোফোনে পাঠানো রোল নম্বর ও ট্র্যাকিং নম্বর দিয়ে আবার ওয়েবসাইটে সাইন ইন করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রশিক্ষণ ও কমিশন: বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১৮ মাসসহ মোট ৩ বছর মেয়াদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাবলেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে।

বেতন ও ভাতা: চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীতে বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটদের বেতন ও ভাতা দেওয়া হবে। পরবর্তীকালে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর তাদের উচ্চতর স্কেলে বেতন দেওয়া হবে।

নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে এই ঠিকানায়। পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫, হেল্পলাইন: ০১৭৬৯৭০২২১৫।ওয়েবসাইট: https://joinnavy.navy.mil.bd/

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ: নৌবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান

আপডেট সময় ১০:২৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬