ময়মনসিংহ , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’ বলেছেন নাহিদ ইসলাম রামিসা হত্যা: ফাঁসির দড়িতে সোহেল রানা ও স্বপ্না আক্তার ময়মনসিংহের গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রামে শোকের ছায়া ​রামিসা হত্যা: জবানবন্দিতে উঠে এল নির্যাতনের লোমহর্ষক বর্ণনা এত প্রকল্প হয়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রকল্প হয় না বলেছেন ফখরুল এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে বললেন রাশেদ খাঁন সংবিধান সংস্কার যা হওয়ার হয়ে গেছে, এখন কেবল সংশোধন হবে জানিয়েছেন চিফ হুইপ ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকসহ কংস নদের বেইলি ব্রিজ ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন জনভোগান্তি দূর করতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করল পূর্বধলা বিএনপি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইরানের বিশ্বকাপ দল ঘোষণা: চমক রাখলেন কোচ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার সর্দার আজমুনের। প্রাথমিক দল থেকে বাদ পড়া আজমুন শেষ পর্যন্ত চূড়ান্ত দলেও ফিরতে পারেননি।

ইরানের ফুটবল ইতিহাসের অন্যতম সফল ফুটবলার আজমুন জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন। তবু তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তই দল ঘোষণার সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকারের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এমন একটি ঘটনার জেরে তাকে জাতীয় দলের বাইরে রাখা হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান ফুটবল কর্তৃপক্ষ।

আজমুন না থাকায় আক্রমণভাগের মূল ভরসা হয়ে উঠেছেন ৩৩ বছর বয়সী মেহেদি তারেমি। বর্তমানে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে খেলা এই স্ট্রাইকারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন জাহানবখশ। এছাড়া ফরোয়ার্ড বিভাগে রাখা হয়েছে আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেইন হোসেইনজাদেহ ও আমিরহোসেইন মাহমুদীকেও।

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান।

ডিফেন্ডার: দানিয়াল ইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেন কানানি, শোকা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ ইজাতোলাহি, মেহেদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহেদি তোরাবি, আরিয়া ইউসেফি।

ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, মেহেদি তারেমি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা

ইরানের বিশ্বকাপ দল ঘোষণা: চমক রাখলেন কোচ

আপডেট সময় ১১:০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬