নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৩৬ বোতল ভারতীয় মদসহ আবু সাঈদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলা থেকে সিএনজিযোগে ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার সময় শ্যামগঞ্জ-জারিয়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আবু সাঈদ দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার গ্রামের মৃত আবু হানিফের ছেলে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হারাধর সূত্রধর:পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 





















