ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে ঈদযাত্রা: আগেই বাড়ির পথে ভোগান্তি এড়াতে, স্টেশনে যাত্রীদের ভিড় ময়মনসিংহে মৎস্য ক্ষেত্রে অভিযোজন এবং প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিষয়ে হিট উপ-প্রকল্পের সেমিনার ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এনসিপির ১১ দিনের নির্বাচনী পদযাত্রা ঘোষণা , লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এই প্রেক্ষাপটে সারাদেশে নির্বাচনী পদযাত্রা কর্মসূচি ঘোষণার মাধ্যমে মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৫ জানুয়ারি থেকে ১১ দিনের এই পদযাত্রা শুরু করবে দলটি।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকেই একটি রাজনৈতিক দল এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন করছেন। গভীর রাতে মাইকের শব্দে প্রচারণা চালানোসহ পোস্টার ও মাইক ব্যবহারে বিধিনিষেধ অমান্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়ায় আবারও দলীয়করণের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। অতীতে সংবাদমাধ্যমে দলীয়করণের যে নেতিবাচক প্রভাব পড়েছিল, ভবিষ্যতেও তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় সব রাজনৈতিক দলকে সমানভাবে কাভারেজ দেওয়ার জন্য মিডিয়া হাউসগুলোর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আসন্ন জাতীয় নির্বাচনে ২৭০টি আসনে এনসিপির গণভোটের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী

এনসিপির ১১ দিনের নির্বাচনী পদযাত্রা ঘোষণা , লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি

আপডেট সময় ০৯:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬