ময়মনসিংহ , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা,তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বললেন রেলমন্ত্রী ২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশদের কেন একত্রিত করা হয়েছিল, গবেষণার দাবি রাখে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ধরতে বড় উদ্যোগ: গড়ে তোলা হচ্ছে বিশেষ ‘গার্মেন্টস জোন’ ঢাকার বায়ু এখন ‘অস্বাস্থ্যকর’, নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের গণপিটুনির শিকার আসল ভ্যাট কর্মকর্তা: চোর সন্দেহে খুঁটিতে বেঁধে নির্যাতন ময়মনসিংহ জেলা পর্যায়ে মার্শাল আর্টে তাইকোয়ানডো, জুডো, উশু, কারাতে অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পূর্বধলায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিশোরগঞ্জের পাগলা মসজিদে চলছে গণনা, তিন ঘণ্টায় ৬ কোটি ৩৬ লাখ টাকা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। এর মধ্যে ৬ কোটি ৩৬ লাখ টাকা গণনা করা হয়েছে। এখনও চলছে গণনার কাজ।

আজ শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী জানান, সকাল ৭টায় দান বাক্সগুলো খোলা হয়। পরে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তালার মেঝেতে এনে সকাল ৯টায় গণনা শুরু করা হয়। সেই হিসাবে ৩ ঘণ্টায় ৬ কোটি ৩৬ লাখ টাকা গণনা করা হয়েছে। এই টাকাগুলো নিরাপত্তার মাধ্যমে রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হচ্ছে।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার প্রমুখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়।

মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

কিশোরগঞ্জের পাগলা মসজিদে চলছে গণনা, তিন ঘণ্টায় ৬ কোটি ৩৬ লাখ টাকা

আপডেট সময় ০১:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫