ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে একক যুদ্ধের পথে ইসরায়েল ফের ৯ জনকে পুশইনের চেষ্টা নওগাঁ সীমান্তে ​বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় দরপতন ময়মনসিংহে যুবদলের প্রতিবাদ মিছিল রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধে সুস্থ ধারার রাজনীতির আহ্বান ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতের সময় বাবাকে ডাকতে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার বললেন চিফ হুইপ ডিজিটাল ‘নকল’কে প্রতিহত করতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গণভোট আগে হোক বা অন্যান্য ভোটের সঙ্গে একই দিনে হোক—উদ্দেশ্য একই বললেন জোনায়েদ সাকি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গণভোটের মাধ্যমে অনুমোদন ও সংসদকে ক্ষমতা দেওয়াই তাদের মূল লক্ষ্য। তবে গণভোট আগে হোক বা অন্যান্য ভোটের সঙ্গে একই দিনে হোক—উদ্দেশ্য একই, তাই শিল্পসম্মত প্রস্তুতি ও জাতীয় ঐকমত্য নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গণসংহতি আন্দোলনের পটুয়াখালী–২ আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেনের দাফন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাকি বলেন, “গণভোট আগে করলে অনেক সমস্যা তৈরি হবে—কত ভোটার যাবে, আয়োজনের সময় পাওয়া যাবে কি না, খরচ কীভাবে সামাল দেওয়া হবে, জাতীয় সনদ জনগণের কাছে ঠিকভাবে পৌঁছাল কি না—এসব মিলিয়েই আমরা একই দিনে গণভোটের দাবি করেছিলাম।”

তিনি জানান, জুলাই জাতীয় সনদে তাদের স্বাক্ষরিত চুক্তি এবং পরবর্তী আদেশে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে—তার মধ্যে পার্থক্য রয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে।

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এমন ব্যবস্থা চাই যেখানে জনগণই হবে ক্ষমতার উৎস। জনগণ তাদের প্রতিনিধি জবাবদিহির মধ্যে রাখবে, জনপ্রতিনিধিরাও জনগণের কাছে জবাবদিহি করবে।”

সাকি বলেন, “এ রকম ব্যবস্থা চাইলে জাতীয় ঐকমত্য অপরিহার্য। একক কোনো দল দিয়ে এটা সম্ভব নয়। আমি যা ভাবি, তা সবার ওপর চাপিয়ে দেওয়া যাবে না।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে একক যুদ্ধের পথে ইসরায়েল

গণভোট আগে হোক বা অন্যান্য ভোটের সঙ্গে একই দিনে হোক—উদ্দেশ্য একই বললেন জোনায়েদ সাকি

আপডেট সময় ০৯:১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫