ময়মনসিংহ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার ওখানে মধু আছে, চুষলেই মজা লাগে বলেছেন জামায়াত আমির দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন ভারতীয় হাইকমিশনার যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন শিক্ষায় উদ্বেগজনক চিত্র: পরীক্ষার্থী কমলেও এবার ফেলের সংখ্যা বাড়ল প্রায় ৯০ হাজার সমতল আদিবাসী নারী সম্মেলনে সহকারী সিভিল জজ মো: আজহারুল ইসলাম প্রকাশিত হলো এসএসসি ও সমমানের ফল: এ বছর পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে আজ তারকে রহমানরে সঙ্গে ভারতীয় হাইকমশিনাররে বঠৈক ১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গণভোট আগে হোক বা অন্যান্য ভোটের সঙ্গে একই দিনে হোক—উদ্দেশ্য একই বললেন জোনায়েদ সাকি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গণভোটের মাধ্যমে অনুমোদন ও সংসদকে ক্ষমতা দেওয়াই তাদের মূল লক্ষ্য। তবে গণভোট আগে হোক বা অন্যান্য ভোটের সঙ্গে একই দিনে হোক—উদ্দেশ্য একই, তাই শিল্পসম্মত প্রস্তুতি ও জাতীয় ঐকমত্য নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গণসংহতি আন্দোলনের পটুয়াখালী–২ আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেনের দাফন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাকি বলেন, “গণভোট আগে করলে অনেক সমস্যা তৈরি হবে—কত ভোটার যাবে, আয়োজনের সময় পাওয়া যাবে কি না, খরচ কীভাবে সামাল দেওয়া হবে, জাতীয় সনদ জনগণের কাছে ঠিকভাবে পৌঁছাল কি না—এসব মিলিয়েই আমরা একই দিনে গণভোটের দাবি করেছিলাম।”

তিনি জানান, জুলাই জাতীয় সনদে তাদের স্বাক্ষরিত চুক্তি এবং পরবর্তী আদেশে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে—তার মধ্যে পার্থক্য রয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে।

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এমন ব্যবস্থা চাই যেখানে জনগণই হবে ক্ষমতার উৎস। জনগণ তাদের প্রতিনিধি জবাবদিহির মধ্যে রাখবে, জনপ্রতিনিধিরাও জনগণের কাছে জবাবদিহি করবে।”

সাকি বলেন, “এ রকম ব্যবস্থা চাইলে জাতীয় ঐকমত্য অপরিহার্য। একক কোনো দল দিয়ে এটা সম্ভব নয়। আমি যা ভাবি, তা সবার ওপর চাপিয়ে দেওয়া যাবে না।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার

গণভোট আগে হোক বা অন্যান্য ভোটের সঙ্গে একই দিনে হোক—উদ্দেশ্য একই বললেন জোনায়েদ সাকি

আপডেট সময় ০৯:১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫