ময়মনসিংহ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ৩০০ ফিট এলাকায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোডে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকায় বাড়ছে জনসমাগম। এই কর্মসূচিকে কেন্দ্র করে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই কুড়িল বিশ্বরোড এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতা-কর্মীরা। সমাবেশে অংশ নিতে আসা মানুষজনের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় কুড়িল বিশ্বরোডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অ্যাম্বুলেন্সচালক সুমন জানান, মোট ১৭টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। সমাবেশ শুরুর আগে সবগুলো অ্যাম্বুলেন্স পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে। প্রতিটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মেডিকেল টিম নিয়োজিত থাকবে, যাতে কোনো নেতা-কর্মী অসুস্থ হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনে নিকটবর্তী হাসপাতালে নেওয়া যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ৩০০ ফিট এলাকায়

আপডেট সময় ১০:২৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫