ময়মনসিংহ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য জানিয়েছেন ড. তিতুমীর বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি জয়পুরহাটের পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা চুরির কথা প্রথমে স্বীকার করেন সোহান, পরে তার মুখে রাকিব ও মুক্তার দম্পতির নাম, তদন্তে পুলিশ আজ থেকে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্লান মহোৎসব শুরু গণদাবি আদায় না করে রাজপথ ছাড়ব না: আল্লামা মামুনুল হক টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বিজিবি, পুলিশ ও মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে যশোর-মাগুরা মহাসড়কে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনায় চালকসহ আহত বেশ কয়েকজন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বাংলাদেশ যে কোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং চীন ও মালয়েশিয়া সফরেও এই বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

একই সঙ্গে ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেয়ায় নতুন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক চাপ তৈরি হবে না, বরং এটি দ্বিপাক্ষিক ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

 শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘মালয়েশিয়া এবং চীন দুই দেশের সরকারই বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ বজায় রেখেই তাদের সঙ্গে কাজ করে যাবে।’

চলচ্চিত্র শিল্পের উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যারা চলচ্চিত্র নিয়ে কাজ করতে চান, সরকার সব সময় তাদের পাশে থাকবে। একই সঙ্গে বাণিজ্যিকভাবে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতেও সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বিসিটিআই-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য জানিয়েছেন ড. তিতুমীর

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৩:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬