ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন পরিকল্পিত ৫ নং ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’ আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর যশোরের দুই মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে প্রাণ গেল দুজনের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা খুনের হুমকি বাদশাহকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

 জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

 জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে’ দলটিতে যোগ দিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেন। গতকাল শুক্রবার রাতে তাঁর যোগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গোয়ালেরচর এলাকার বাসিন্দা মো. আলী হোসেন প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সহসভাপতির দায়িত্বে আছেন। এর আগে তিনি দপ্তর সম্পাদকসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

যোগদান বিষয়ে কথা বলার জন্য মো. আলী হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয় একাধিক গণমাধ্যমকর্মীর কাছে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে দলটিতে যোগ দিয়েছি।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমির মাওলানা আবদুস ছাত্তার বলেন, ‘আমাদের দলের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে মো. আলী হোসেন বিএনপির থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।’

জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আলী হোসেনের দল পরিবর্তনের খবর শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। কেউ চাইলে দল পরিবর্তন করতেই পারেন। বিএনপি একটি বড় দল। একজন-দুজন অন্য দলে গেলেও দলের কোনো ক্ষতি হবে না।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী

 জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

আপডেট সময় ০২:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫