ময়মনসিংহ , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ঈদযাত্রার প্রথম দিনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর স্টেশনে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন জাতীয় ঈদগাহে গৌরীপুরে ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান ‘লন্ডভন্ড’ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার সংশয় ময়মনসিংহ কাবাডি একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত একদিনে ১০ হাজার অতিরিক্ত যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতুতে ছয় জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা দুপুর ১টার মধ্যে তারেক রহমান বাবার পদচিহ্ন ধরে হাঁটলেন ঈদের টানা সাত দিনের ছুটি আজ থেকে শুরু হচ্ছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামায়াত আমিরের উদ্বেগ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরের পর বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, `বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার সার্বিক শারীরিক অবস্থার ব্যাপারে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। মহান রাব্বুল আলামীনের দরবারে আন্তরিক আরজ— আল্লাহ তা’য়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট সহজ করে দেন এবং তার জন্য উত্তম ব্যবস্থা করে দেন। মহান আল্লাহ আমাদের সকলকে রোগব্যাধি ও বিপদাপদ থেকে হেফাজত করুন। আমীন।’

এর আগে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিশ্চিত করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার সব প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন এবং জানিয়েছেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির

জামায়াত আমিরের উদ্বেগ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে

আপডেট সময় ০৯:২১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫