ময়মনসিংহ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত বগুড়ার শিবগঞ্জে বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে খাদ্যে ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত নওগাঁর বদলগাছী উপজেলায় এক কিশোরীকে (১৫) একাধিকবার ধর্ষণ ও শ্লীলতাহানির নরসিংদীতে তেলবাহী ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ কালীগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলবন্দী শত শত পরিবার, দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরজুড়ে মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না বলে মন্তব্য করেছেন অলি আহমদ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূর্বধলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অবহেলিত কন্যা শিশু আয়শা সিদ্দিকার সফল হার্ট অপারেশন, বাড়িতে ফিরেছে সুস্থতার পথে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে তৃতীয়বারের মতো ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

সব ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে এই চালানের সাত হাজার টন ডিজেল এসে পৌঁছাবে। ভারত থেকে সরাসরি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি আসার ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি আমদানির পরিসংখ্যান অনুযায়ী, চলতি এপ্রিল মাসেই পাইপলাইনের মাধ্যমে আরও ১৩ হাজার টন ডিজেল দেশে এসেছে। এর মধ্যে ১১ এপ্রিল আট হাজার টন এবং ১৯ এপ্রিল পাঁচ হাজার টনের দুটি চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। মাসজুড়ে মোট চারটি চালানে ভারত থেকে সর্বমোট ২৫ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে আরও ২২ হাজার টন ডিজেল এসেছিল, যা মিলিয়ে এ বছর আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার টনে।

আগে চট্টগ্রাম বা খুলনা থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলের ডিপোগুলোতে তেল পৌঁছাতে প্রায় ৬ থেকে ৭ দিন সময় লাগত। পাইপলাইনের মাধ্যমে তেল আসার ফলে সেই দীর্ঘ সময়ের সাশ্রয় হচ্ছে এবং পরিবহন খরচও উল্লেখযোগ্য হারে কমেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

আপডেট সময় ০৯:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬