ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস দিলেন সড়কমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বধলা থানায় নয়া ওসির দায়িত্ব গ্রহণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু এমন বৃষ্টি কতদিন থাকবে, বার্তা আবহাওয়া অফিসের ​৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় তীব্র বন্যার শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত ১৫ বলিভিয়ায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান। 

দুর্ঘটনায় মহাসড়কে প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, নোট মাটিতে ছড়িয়ে পড়ে এবং কমপক্ষে ১৫ জন নিহত হন।

এ ঘটনায় বিমানের ধ্বংসাবশেষ এবং রাস্তায় মৃতদেহ ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ১৫টি গাড়িও। পরে অগ্নিনির্বাপক কর্মীরা এসে বিমানের আগুন নেভাতে সক্ষম হন। বিমানটি ছিল বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান, যা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য শহরে নতুন নোট পরিবহন করছিল।

এদিকে বিমানটিতে থাকা বিপুল পরিমাণ ব্যাংক নোট (নগদ টাকা) রানওয়ের বাইরে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে টাকা কুড়ানোর হিড়িক পড়ে যায়, যা নিয়ন্ত্রণে পুলিশকে বেগ পেতে হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে আরও দেখা গেছে, লোকজন নোট সংগ্রহের জন্য ছুটে আসছে এবং নোট সংগ্রহ নিয়ে রীতিমতো দাঙ্গা বেধে গেছে। ওই লোকজনদের ছত্রভঙ্গ করতে পুলিশের তৎপরতাও দেখা যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু

টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত ১৫ বলিভিয়ায়

আপডেট সময় ১০:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬