ময়মনসিংহ , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গল্প বলায় রাজশাহী বিভাগে সেরা চাটমোহরের জয়িতা ময়মনসিংহের গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত ৯ মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: বিজ্ঞানের আলোয় আলোকিত গৌরীপুর পূর্বধলায় বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়ম সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পূর্বধলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার জমকালো আয়োজন ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দিনাজপুরের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৪১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ফলে চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় , স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি প্রয়োজনীয় জনবল। বিশেষ করে কার্ডিওলজি, গাইনি, সার্জারি, শিশু, চক্ষু, মেডিসিন, ইএনটি, অ্যানেসথেশিয়া, অর্থোপেডিক, চর্মরোগ ও এলডিডি বিভাগে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২ জন।

এছাড়া ২০২৪ সালের ডিসেম্বর থেকে অ্যানেসথেশিয়া চিকিৎসকের পদটি শূন্য থাকায় কোনো ধরনের অপারেশন করা সম্ভব হচ্ছে না। অথচ আগে মাসে ১০ থেকে ১৫টি অপারেশন করা হতো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, কম জনবল নিয়ে চিকিৎসাসেবা চালানো খুব কঠিন হয়ে পড়েছে। অপারেশন থিয়েটার প্রস্তুত থাকলেও অ্যানেসথেশিয়া চিকিৎসক না থাকায় কোনো অপারেশন সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, ফুলবাড়ী ছাড়াও পার্শ্ববর্তী বিরামপুর, নবাবগঞ্জ, পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলার  অনেক মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন। প্রতি মাসে এখানে ১৫ হাজার রোগী  চিকিৎসা নেন। বাড়তি চার উপজেলার আংশিক এলাকার জনসাধারণকে চিকিৎসাসেবা দেওয়া হলেও তাদের জন্য বাড়তি ওষুধ কিংবা অন্যান্য সরঞ্জামাদি আসে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গল্প বলায় রাজশাহী বিভাগে সেরা চাটমোহরের জয়িতা

দিনাজপুরের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত

আপডেট সময় ১১:৪১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫