ময়মনসিংহ , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বদলি হওয়া ইউএনও চার দিনের মাথায় নতুন আদেশ এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে ইসলামীর একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে বললেন নুসরাত ফারিয়া মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ আছেন পূর্বধলায় পিতা:মাতাকে মৃত সাজিয়ে ভোটোর জালিয়াতি অভিযোগ   মধ্যস্বত্বভোগী,সিন্ডিকেট ও চাঁদাবাজিতে বাজার অস্থির বলে মন্তব্য করেছেন জামায়াত আমির প্রধানমন্ত্রী যাচ্ছেন ঢাবি ক্যাম্পাসে ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার পূর্বধলায় বৃষ্টির আনন্দ কেড়ে নিল হাবিবার প্রাণ, এলাকায় শোকের ছায়া নেত্রকোনা বারহাট্টায় অভিযানে আটক ১,
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশজুড়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বৈশাখের প্রথম দিন দশেক প্রচণ্ড দাবদাহের পর সোমবার (২৭ এপ্রিল) থেকে কালবৈশাখী শুরু হয়েছে। একইসঙ্গে সারাদেশে আগামী পাঁচ দিন কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। ফলে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ। তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের অঞ্চল বায়ুচাপের কারণে উত্তাল হয়ে আছে। এছাড়া দেশের অভ্যন্তরে প্রচুর বজ্রমেঘ তৈরি হচ্ছে। এ কারণে সারাদেশে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। এই ভারী বৃষ্টি আজ সারা দিন এবং কালও হতে পারে। পাশাপাশি বজ্রঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চল আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

০১ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ০২ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া আগামী পাঁচদিন পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বদলি হওয়া ইউএনও চার দিনের মাথায় নতুন আদেশ

দেশজুড়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় ১২:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬