ময়মনসিংহ , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে ৫০০ জন গ্রেপ্তার ‘শত্রুকে’ তথ্য দেওয়ার অভিযোগে ইরান-ইসরায়েল যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প বলেছেন মার্কিন সিনেটর সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান দুবাই ও দোহা’র কিছু জায়গা থেকে ট্রাম্প–স্টারমারের মধ্যে আলোচনা হরমুজ প্রণালি খোলা নিয়ে দুই যাত্রীর থেকে ৪২৯ কার্টন সিগারেট জব্দচট্টগ্রাম বিমানবন্দরে বাংলাদেশ ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯ নম্বরে পাকিস্তানকে সিরিজ হারিয়ে আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী আফ্রিদি হেরেও গর্বিত বাংলাদেশের বিপক্ষে সিরিজ নেতানিয়াহুর ভিডিও প্রকাশ পাঁচ আঙুল দেখিয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচনের সঙ্গে গণভোট হলে তা হবে জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা বললেন শিবির সভাপতি

জাতীয় নির্বাচনের সঙ্গে বা পরে গণভোট আয়োজন হলে জনগণের সঙ্গে সরাসরি রাজনৈতিক প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

গত শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জাহিদুল ইসলাম জুলাইকে ‘আমূল পরিবর্তনের প্রতীক’ হিসেবে উল্লেখ করে লেখেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্ব হলো— গণহত্যার বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন আয়োজন করা।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রম চলছে খুবই ধীরগতিতে। কিছু চমক লাগানো কাজ হলেও এতদিনে একটা রায় দিতে পারেনি। ‘হা‌সিনা খু‌নি’- এইটা প্রমাণের জন্য যথেষ্ট তথ্য-প্রমাণাদি থাকা সত্ত্বেও বিচারকের হাতে তথ্য আসবে তার পর বিচার হবে, আর সেই আশায় শহীদ পরিবার অপেক্ষার প্রহর গুণতে থাকবে!

তিনি বলেন, ঐকমত্য কমিশনের নামে রাষ্ট্রের টাকা খরচ করে একটি সনদ রেডি হলো। মিডিয়ার সামনে হেসে হেসে সেই সনদে স্বাক্ষরও হলো। কিন্তু অবাক করার বিষয় হলো, সেটাকে এখনই আইনি ভিত্তি দেওয়া যাবে না। এটা কেমন রাজনীতি! গণভোট দিতে চায় অন্তর্বর্তী সরকার। কিন্তু তারা গণভোটও মানবে না। সরকার যদি কোনো দলের চাপে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের সিদ্ধান্ত থেকে ফিরে আসে, এতে ভালো কিছু হবে না।

তিনি আরও বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনেকটা সংস্কারের ওপর নির্ভর করছে। তবে কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের একটি অংশ নিরপেক্ষ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির দিবাস্বপ্ন দেখছেন। উনাদেরকে সম্মানের সঙ্গে খুনি হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিচ্ছি।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়; জুলাই মানে প্রজন্মের আদর্শিক জাগরণ। জুলাই মানে আমূল পরিবর্তন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে ৫০০ জন গ্রেপ্তার ‘শত্রুকে’ তথ্য দেওয়ার অভিযোগে

নির্বাচনের সঙ্গে গণভোট হলে তা হবে জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা বললেন শিবির সভাপতি

আপডেট সময় ১০:৫২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫