ময়মনসিংহ , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’ বলেছেন নাহিদ ইসলাম রামিসা হত্যা: ফাঁসির দড়িতে সোহেল রানা ও স্বপ্না আক্তার ময়মনসিংহের গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রামে শোকের ছায়া ​রামিসা হত্যা: জবানবন্দিতে উঠে এল নির্যাতনের লোমহর্ষক বর্ণনা এত প্রকল্প হয়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রকল্প হয় না বলেছেন ফখরুল এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে বললেন রাশেদ খাঁন সংবিধান সংস্কার যা হওয়ার হয়ে গেছে, এখন কেবল সংশোধন হবে জানিয়েছেন চিফ হুইপ ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকসহ কংস নদের বেইলি ব্রিজ ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন জনভোগান্তি দূর করতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করল পূর্বধলা বিএনপি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নৌ পথে এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী

নৌ পথে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, পুরো ঈদযাত্রা জুড়েই যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল এবং কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা বা ব্যবস্থাপনার ঘাটতির অভিযোগ পাওয়া যায়নি।

গত রোববার (৩১ মে) রাতে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধা-অসুবিধা দেখতে তিনি বরিশাল নদী বন্দর পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তিনি ঢাকার পর বরিশালে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণের অগ্রগতির কথাও জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার পর বরিশালেই আধুনিক লঞ্চ টার্মিনাল গড়ে তোলা হচ্ছে এবং এর কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজ শেষ হলে যাত্রীদের চলাচল আরও স্বস্তিদায়ক হবে এবং ওঠানামাসহ সার্বিক ব্যবস্থাপনায় উন্নতি আসবে। এখানে এমন ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে যাত্রীদের ওঠানামা বা স্বাভাবিক চলাচলে কোনো সমস্যা না হয়। ঢাকার পর বরিশালেই আধুনিক লঞ্চ টার্মিনাল হতে যাচ্ছে।

ঈদযাত্রার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, এবারের নৌপথের ঈদযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত নজরদারির মাধ্যমে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে। অধিকাংশ যাত্রী নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবার কর্মস্থলে ফিরছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা

নৌ পথে এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬