ময়মনসিংহ , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে ইসলামীর একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে বললেন নুসরাত ফারিয়া মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ আছেন পূর্বধলায় পিতা:মাতাকে মৃত সাজিয়ে ভোটোর জালিয়াতি অভিযোগ   মধ্যস্বত্বভোগী,সিন্ডিকেট ও চাঁদাবাজিতে বাজার অস্থির বলে মন্তব্য করেছেন জামায়াত আমির প্রধানমন্ত্রী যাচ্ছেন ঢাবি ক্যাম্পাসে ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার পূর্বধলায় বৃষ্টির আনন্দ কেড়ে নিল হাবিবার প্রাণ, এলাকায় শোকের ছায়া নেত্রকোনা বারহাট্টায় অভিযানে আটক ১, পূর্বধলায় ফারিয়ার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

“পানির যথাযথ ব্যবহারে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার” – প্রধানমন্ত্রী

পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতিবৃষ্টিতে যেনো জলাবদ্ধতা তেরি না হয় এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়, সেজন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গনে সুধী সমাবেশে তিনি এসব কথা জানান।সরকার ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,  সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি, সারাদেশে রেলযোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। এর ফলে যানজট ও খরচ কমবে; রাস্তা বেশি নির্মাণ হলে ফসলি জমি নষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শিগগিরই সিলেট মেডিকেল কলেজে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে এবং পর্যায়ক্রমে তা ১২শ’ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি, স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশজুড়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আড়াই মাসের শিশু হাঁটতে পারে না, তবুও সরকারের আড়াই মাসে দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। পরিশ্রম করলে দেশ গড়ে তোলা সম্ভব। দেশ ও দেশের মানুষের জন্য সরকার যে কাজ শুরু করেছে, তার মধ্য দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এছাড়া, যেখানে সেখানে বর্জ্য না ফেলতে সিটি করপোরেশনের স্কুলগুলোতে শিশুদের সচেতন করে তোলার উদ্যোগ নিতে সিসিকের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে ইসলামীর

“পানির যথাযথ ব্যবহারে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার” – প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬