ময়মনসিংহ , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন পরিকল্পিত ৫ নং ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’ আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর যশোরের দুই মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে প্রাণ গেল দুজনের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা খুনের হুমকি বাদশাহকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন গৌরীপুরে আনন্দের ঢল

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় গৌরীপুর উপজেলায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

এ খবরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মঙ্গলবার বিকেল থেকে উপজেলা সদর ও আশপাশের এলাকায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি পালিত হয়। সন্ধ্যায় পৌর শহরে আনন্দ মিছিল বের হয়।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে একত্রিত হয়।

এসময় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ গৌরীপুরবাসীর জন্য গর্ব ও সম্মানের।

তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দুর্যোগপ্রবণ এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায় তাঁর কার্যকর ভূমিকা এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে আনন্দ মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয়দের মতে, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে গৌরীপুরের উন্নয়ন ও জনস্বার্থে কাজ করে আসছেন।

তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে গৌরীপুরসহ দেশের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতি আসবে বলে তারা প্রত্যাশা করেন।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় গৌরীপুরবাসীর পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন গৌরীপুরে আনন্দের ঢল

আপডেট সময় ০১:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬