ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বর্ষবরণে লক্ষ টাকা ১ মণ ইলিশের দাম

বর্ষবরণ উৎসবে বাঙালি খাদ্য প্রেমীদের অন্যতম খাবার হচ্ছে পান্তা-ইলিশ। অন্য সময়ের থেকে এ দিনকে কেন্দ্র করে ইলিশের চাহিদা বাড়ে কয়েক গুণ। যার প্রভাব পড়ে বাজারেও। এবার পহেলা বৈশাখকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তরে প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায়।

সরেজমিনে দেখা যায়, পহেলা বৈশাখকে ঘিরে রোববার (১৩ এপ্রিল) মতলবের মেঘনা পাড়ের মাছের আড়তে এক কেজির বেশি ওজনের ইলিশের মণ বিক্রি হয়েছে ১ লক্ষ ১২ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকায়। এর আগে শনিবারেরও ছিল একই অবস্থা। এই হিসাবে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮শ টাকা থেকে ৩ হাজার টাকায় যা অন্য সময়ের থেকে অনেক বেশী। এমনকি দুই দিন আগেও ওই এলাকায় এক কেজি ওজনের ইলিশের প্রতি মণ বিক্রয় হয়েছিলো ৭০ থেকে ৭২ হাজার টাকা।

আড়তদার বাবুল মিয়া জানায়, এবার পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা বেশি কিন্তু আমদানি কম। আড়তে ইলিশ ব্যবসায়ী আর খুচরা ক্রেতা অন্য সময়ের তুলনায় অনেক বেশি। এ কারণে গত কয়েক দিন ধরে ইলিশের দাম বাড়ছে।

জানা যায়, মতলব উত্তর উপজেলার মেঘনা পাড়ের মাছের আড়ত ষাটনল বাবু বাজার, দশানী, মোহনপুর, এখলাছপুর, আমিরাবাদ ও জনতা বাজার মাছের আড়তে ইলিশের পাইকার ও খুচরা ক্রেতাদের ভিড়। এছাড়াও স্থানীয় মাছের বাজার গুলোতেও ইলিশ বিক্রি হচ্ছে।

ষাটনল বাবুর বাজার মৎস্য আড়তের সভাপতি মাহবুব মিয়াজী বলেন, একে তো ইলিশের সংকট, তার ওপর চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। নববর্ষ পালনে ঢাকা ও দাউদকান্দিসহ অনেক এলাকার বড় ব্যবসায়ীরা ইলিশ কিনতে আসেন। এসব কারণে প্রতি বছরই নববর্ষের আগ মুহূর্তে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে চায়। গত দুই বছর ধরে প্রতি মণ ইলিশ লাখ টাকা ছাড়িয়ে গেছে। এবারও এর ব্যতিক্রম না। নববর্ষের পর ইলিশের দাম আবারও স্বাভাবিক হয়ে যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

বর্ষবরণে লক্ষ টাকা ১ মণ ইলিশের দাম

আপডেট সময় ১২:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫